Skip to main content

ট্রেনে ভ্রমণ

সুচনাঃ খুব ছোটবেলায় আমি একাধিকবার ট্রেন ভ্রমণ করেছি, কিন্তু সেসব আমার ভালো মনে নেই। যে ট্রেন ভ্রমণটি আমার স্মৃতিতে উজ্জ্বল তা হলো চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা।

ভ্রমণ কি?: অজানাকে জানার জন্য মানুষের রয়েছে দুনির্বার আকর্ষণ। নতুন নতুন জিনিস স্বচক্ষে দেখে সে সম্পর্কে জ্ঞানলাভের জন্য মানুষ পারি জমায় দেশ-বিদেশের নানা স্থানে। অজানাকে জানার উদ্দেশ্যে এই স্থানান্তরের নামই ভ্রমণ। ভ্রমনের মাধ্যমে মানুষ বিশ্বকে সবচেয়ে ভালোভাবে অনুভব করার সুযোগ পায়।

ভ্রমনের পথসমুহঃ স্থল, জল, আকাশ সমস্তই এখন মানুষের করায়ত্ত। এই সবগুলো পথেই রয়েছে ভ্রমণের অবারিত সুযোগ। স্থলপথে বাস, ট্রেন, রিকশা ইত্যাদির মাধ্যমে ভ্রমণ করা যায়। নদীপথে লঞ্চ, নৌকা আর আকাশ পথে বিমান হেলিকপ্টার মানুষের ভ্রমণের বাহন। তবে দীর্ঘ দুরুত্বে আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন ভ্রমণের জুড়ি নেই।

ট্রেন ভ্রমণের শুরুঃ তখন আমি ক্লাস সিক্সে পড়ি। বার্ষিক পরিক্ষা শেষ হয়ে গেছে। হাতে লম্বা ছুটি, শীতও তখন মাত্র শুরু হচ্ছে। এমনি সময়ে আমার ছোট খালা আমাদের মৌলভীবাজারে আমন্ত্রণ জানালেন। যাত্রার তারিখ ঠিক করে বাবা টিকেট কেটে আনলেন। যাত্রার দিন অটোরিকশায় চড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছলাম। প্লাটফর্মে কুলিরা ছুটে এলো। কিন্তু আমরা যার যার ব্যাগ নিজেরাই কাঁধে তুলে নিলাম। প্লাটফর্মে নানা ধরনের মানুষের ভিড়। কেউ আমাদের মতোই যাত্রী। কেউ বা এসেছে আত্মীয়-স্বজনদের বিদায় বা অভ্যর্থনা জানাতে। আরও আছে কুলি, ফেরিওয়ালা, ভিক্ষুক।

রেলস্টেশনের অভিজ্ঞতাঃ প্রায় দশটার সময় ট্রেন প্লাটফর্মে এলো। আমরা দ্রুত ট্রেনে উঠলাম। আমাদের সিট পড়েছে সামনাসামনি। আমি ও আমার ভাই জানালার পাশের সিট দুটো দখল করলাম। বাবা জানালেন, ট্রেন ছাড়তে দেরি হবে। শুনে আমার ছোট ভাই খুব রেগে গেল। বাবাকে বলল, ''যাও, ওদের বকে দিয়ে এসো। তাড়াতাড়ি ট্রেন ছাড়তে বলো। খালা আমাদের জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন!'' ওর কথা শুনে আমরা তো হেসেই খুন।

ট্রেনে বসে দেখা দৃশ্যঃ যা হোক, ট্রেন ছাড়ল প্রায় আধা ঘণ্টা পর। ট্রেন চলতে শুরু করল। প্রথমে ধীরে ধীরে, তারপর বেশ দ্রুত। প্রথম দিকে দেখা গেল শহরের সেই পরিচিত দৃশ্য一 দালানকোঠা, দোকানপাট, বাস-ট্রাক, রিকশা-সাইকেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই দৃশ্য পাল্টে গেল। বিস্তীর্ণ ধানক্ষেত, সবুজ মাঠ ও মাঠে চরে বেড়ানো গরু-ছাগলের দল চোখের সামনে ছবির মতো ভেসে উঠল। ট্রেন ছোটার সঙ্গে মনে হলো রেললাইনের পাশে গাছপালা, বিদ্যুতের খুঁটি, ঘরবাড়ি লোকজন, রাস্তা, পুল一 সব যেন উল্টোদিকে ছুটে যাচ্ছে। জানালা দিয়ে দূরে ছোট ছোট বাড়িগুলোকে মনে হতে লাগল যেন একেকটা দ্বীপ। সে এক অপূর্ব দৃশ্য। হটাৎ চোখে পড়ল রেললাইনের পাশে সমান্তরাল মহাসড়ক। তাতে ছুটে চলছে বাস, ট্রাক। একটা বাস আমাদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে গেল। কিন্তু যানজটে আটকে তাকে পিছিয়ে পড়তে হলো। প্রায় এক ঘণ্টা পর আমরা বড় পুল পার হলাম। বাবা জানালেন, আমরা ফেনী নদী পার হচ্ছি। কয়েকটা নৌকা চোখে পড়ল। এরপরই দৃশ্য পাল্টে গেল। আবার সেই গ্রাম আর মাঠের দৃশ্য।

ট্রেনের ভিতরের অবস্থাঃ এদিকে ট্রেনের কামরায় এক অন্ধ বাউল গান শুরু করল। খুব সুন্দর তার গলা। কয়েকটা গান গাওয়ার পর সে সবার কাছে হাত পাতল। আমরা তাকে দশটা টাকা দিলাম। একটু পরপরই বিভিন্ন ফেরিওয়ালা আসতে থাকল। একটা স্টেশনে ট্রেন থামলে কমলাওয়ালা উঠল। বাবা তার কাছ থেকে তিন ডজন কমলা কিনে নিলেন। দুপুরের দিকে মা টিফিন ক্যারিয়ার খুললেন। খুব মজা করে হাতে হাতে আমরা পরোটা আর মাংস ভুনা খেলাম। হটাৎ বাইরে তাকাতে চোখে পড়ল সারি সারি তালগাছ। আর সে গাছে ঝুলছে বাবুই পাখির বাসা।

বিভিন্ন স্টেশনঃ ট্রেনের জানালার পাশে বসায় দেখতে পেলাম অনেকগুলো নাম না জানা স্টেশন। একে একে ট্রেন পেরিয়ে গেল মিরেরসরাই, সীতাকুণ্ড, ফেনী, আখাউরা ইত্যাদি জায়গা। স্টেশনগুলোতে ট্রেন থামতেই শুরু হয়ে যায় যাত্রীদের হুড়োহুড়ি আর কুলিদের হাঁকডাক।

উল্লেখযোগ্য স্থানঃ ট্রেন ভ্রমণের শুরুতেই আমার নজর কেড়ে নেয় চট্টগ্রাম রেলস্টেশন। এত বড়ো স্টেশন এই প্রথমবার এলাম আমি। সীতাকুণ্ডের ভেতর দিয়ে যাওয়ার পথে চোখে পড়ল বেশকিছু পাহাড়ের সারি। সিলেট থেকে শ্রীমঙ্গল যাওয়ার অনেকটা পথ ঘন সবুজ জঙ্গল আর ছোট ছোট টিলায় ঘেরা। বেশকিছু নয়নাভিরম চা বাগানের দৃশ্যও চোখে পড়ে। ট্রেনে ভ্রমণের সময় চমৎকার এই স্থানগুলো আমাকে মুগ্ধ করে রাখে।

বাস স্টেশনঃ দেখতে দেখতে ফুরিয়ে এলো আমাদের ট্রেন ভ্রমণ। বিকেল সাড়ে পাঁচটার দিকে আমরা পৌঁছে গেলাম শেষ স্টেশন শ্রীমঙ্গলে। ব্যাগপত্র সব গুছিয়ে নেমে এলাম ট্রেন থেকে। প্লাটফর্মে খালু আর খালাতো ভাইবোনেরা আমাদের অপেক্ষা করছিলেন। তাদের সঙ্গে চললাম মৌলভীবাজারের উদ্দেশে।

উপসংহারঃ জীবনে অনেকবার আমি ট্রেনে চড়েছি। গেছি এক শহর থেকে আরেক শহরে। কিন্তু শ্রীমঙ্গলে যাওয়ার স্মৃতি আজও ভুলিনি।

Comments

Popular posts from this blog

সাধু ভাষারীতি এবং চলিত ভাষারীতি

  সাধু ভাষারীতি এবং চলিত ভাষারীতি সাধু ভাষারীতিঃ যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রুপ প্রাচীনরীতি অনুসারী এবং আঞ্চলিকতামুক্ত তা-ই সাধু ভাষারীতি। যেমনঃ এক ব্যক্তির দুইটি পুত্র ছিল। চলিত ভাষারীতিঃ ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলি গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলে। যেমনঃ একজন লোকের দুটি ছেলে ছিল। সাধু ভাষারীতির বৈশিষ্ট্য ক. সাধু ভাষার রুপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। খ . এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। গ . সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। ঘ . সাধু ভাষারীতি সুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়। ঙ . সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরুপ  ব্যবহৃত হয়। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য ক . চলিত ভাষা সর্বজনগ্রাহ্য মার্জিত ও গতিশীল ভাষা। তাই এটি মানুষের কথাব...

ইটের পরে ইট মধ্যে মানুষ কীট।

ইটের পরে ইট মধ্যে মানুষ কীট।  মূলভাবঃ সভ্যতার উন্নতি ও অগ্রগতি মানুষের জীবনকে সহজসাধ্য করলেও স্বাভাবিক জীবনযাত্রা ও স্বাচ্ছন্দ্য বিনষ্ট করেছে।  সম্প্রসারিত ভাবঃ নগর সভ্যতার বিকাশে মানুষ হারিয়েছে প্রকৃতির অপুরুপ সৌন্দর্য। মানুষের জীবনে এসেছে অনাকাঙ্ক্ষিত জটিলতা। আজ মানুষ জয় করেছে সাগর, মাটি, আকাশ এমনকি মহাশূন্যও। মানুষ প্রকৃতিকে ইচ্ছেমত ব্যবহার ও পরিবর্তন করে গড়ে তুলেছে সভ্যতা। এজন্য মানুষ পাহাড় কেটে করছে সমতল ভুমি, জলাভূমিকে করছে ভরাট, বন উজাড় করে গড়ছে বসত, নদীর গতিপথকে নিয়ন্ত্রণ করেছে বাঁধ দিয়ে।  কিন্তু প্রকৃতির সম্পদকে এমনভাবে ব্যবহার করায় মানুষ প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। জীব পরিবেশকে বিপন্ন করছে। দূষিত হচ্ছে বায়ু, মাটি, পানি। তবে সৌভাগ্যের কথা, মানুষ এই সংকট সম্পর্কে সচেতন হয়ে উঠেছে। তাই প্রকৃতির সাথে বন্ধুত্বের পথ গড়ে তুলছে আজ মানুষ বন ধ্বংসের পরিবর্তে বর্তমানে মানুষ বেশি বেশি বৃক্ষরোপণ করছে। মাটির কাছাকাছি জীবনে ফিরে যেতে আজ মানুষ ব্যাকুল হয়ে উঠেছে। কেননা মাটি ও পরিবেশই মানুষের মানসিক প্রশান্তির আশ্রয়স্থল।  মন্তব্যঃ শহরের কৃত্রিমতা মানুষের স্বাভাবিক জীবনমান...

পিতামাতা গুরুজনে দেবতুল্য জানি, যতনে মানিয়ে চলো তাহাদের বাণী।

  পিতামাতা গুরুজনে দেবতুল্য জানি, যতনে মানিয়ে চলো তাহাদের বাণী। মূলভাবঃ বাবা, মা ও অভিভাবকবৃন্দ আমাদের জীবন গঠন ও পরিচালনার জন্য যেসব উপদেশ দেন, সেগুলো মেনে চলা কর্তব্য। সম্প্রসারিত ভাবঃ পিতা-মাতা আমাদের জীবন দান করেন এবং অনেক কষ্ট করে লালন পালন করেন। পিতা-মাতার সঙ্গে অন্য গুরুজনেরাও আমাদের সুস্থ জীবন বিকাশে সহায়তা করেন এবং অনেক কষ্ট স্বীকার করে আমাদের বড় করে তোলেন। এরা সবাই বয়সে, জ্ঞানে, বুদ্ধিতে, প্রজ্ঞায় আমাদের থেকে অনেক বড়। তারা আমাদের স্নেহ করেন, ভালোবাসেন এবং সর্বদাই মঙ্গল কামনা করেন। অভিজ্ঞতার আলোকে তারা জানেন কি করলে আমাদের ভালো হবে। নবীনতা অনভিজ্ঞতার কারণে এই কঠিন ও জটিল পৃথিবীর অনেক কিছু আমাদের অজানা। সে জন্য পিতা-মাতা, গুরুজন ও বিশ্বের মহান ব্যক্তিদের উপদেশ চলার পথে আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করতে হবে। আর তা না করতে পারলে জীবন সফলতা আসবে না। প্রতি মুহূর্তে আমরা হোঁচট খাব। আমরা জানি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বায়েজিদ বোস্তামী কিভাবে গুরুজনদের আদেশ-উপদেশ পালন করছেন। আর সে কারণেই তারা আজ সকালের শ্রদ্ধার পাত্রে পরিণত হতে পেরেছেন। তাই পিতা-মাতা, গুরুজন আদর্শস্থানীয়, দেব...